ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩১তম আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মঙ্গলবার খেলবে ময়মনসিংহ ও কুমিল্লা।
খেলা হবে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে রাজশাহী ও সিলেট। শুক্রবার এই মাঠেই হবে চূড়ান্ত খেলা হবে ।
এর আগে ৭ মে দু'টো মাঠে শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব থেকে ১২টা দল ওঠে দ্বিতীয় পর্বে। দলগুলোকে চার গ্র"পে ভাগ করা হয়। প্রতিটি গ্র"পে ছিল তিন দল।
গ্র"পের শীর্ষ দল খেলছে সেমিফাইনালে। এ গ্র"প থেকে কুমিল্লা, বি গ্র"প থেকে সিলেট, সি গ্র"প থেকে ময়মনসিংহ ও ডি গ্র"প থেকে রাজশাহী সেমিফাইনালে ওঠে।
ময়মনসিংহ: ইমরান আহমেদ, আরমান হোসেন, লিপন দে, আব্দুল মজিদ, নাইমুর রহমান, মাজিদুর রহমান, বিরাজ চন্দ্র দে, মুসাদ্দেক হোসেন, আরাফাত সালাউদ্দিন, জাকির হোসেন, শাহরিয়ার হোসেন, সাফায়াৎ হোসেন, রাশেদুল হক ও মোজাম্মেল হোসেন।
কুমিল্লা: ফয়সাল হোসেন ডিকেন্স, সুমন বড়
bdnews24