২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান সরকারি কলেজ জয়ী

বান্দরবান পার্বত্য জেলা ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় বান্দরবান সরকারি কলেজকে ৫ উইকেটে হারিয়েছে বনরূপা পাড়া একাদশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

বান্দরবান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান পার্বত্য জেলা ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় বান্দরবান সরকারি কলেজকে ৫ উইকেটে হারিয়েছে বনরূপা পাড়া একাদশ। বান্দরবান স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সরকারি কলেজ। ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রান করে দলটি। রান তাড়া করতে নেমে বনরূপা পাড়া ২৮ ওভার ২ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৯ রানে পৌঁছে যায়। সোমবার খেলবে বান্দরবান ওয়ারিয়র্স ক্লাব ও জিটিএল ক্লাব। প্রতিযোগিতায় মোট ৯টি দল অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩৩৩ ঘ.