ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের সেরা খেলোয়াড় হয়েছেন ইলিয়াস সানি। সেরা উইকেটরক্ষক ধীমান ঘোষ। সর্বোচ্চ রান সংগ্রাহক নাসিরুদ্দিন ফারুক। সেরা উইকেট শিকারী সোহাগ গাজী।
ব্যাট আর বল হাতে আলো ছড়িয়েছেন ঢাকা বিভাগের ইলিয়াস সানি। দু বিভাগেই তালিকার পঞ্চম স্থানে আছে তিনি। ব্যাট হাতে ৬ খেলায় করেন ৪১৩ রান এবং বল হাতে নেন ২২ উইকেট।
উইকেটের পেছনে দারুণ কেটেছে রাজশাহীর উইকেটরক্ষক ধীমান ঘোষের। দলে ছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহীম। ছিলেন জহুরুল ইসলাম এবং খালেদ মাসুদ পাইলট। তার পরেও উইকেটের পেছনে ছিলেন ধীমান।
শুধু উইকেটের পেছনে নয় আলো ছড়িয়েছেন ব্যাট হাতেও। একটুর জন্য ধরতে পারেননি সেরা রান সংগ্রাহক ফারুককে। লিগের সেরা উইকেটরক্ষক হওয়ার পর ভুলে গেছেন ওই অপ্রাপ্তি। ফাইনালের আগ পর্যন্ত ৮ খেলায় তার 'ডিসমিসাল' ১৭ আর করেন ৫১৭ রান।
আগামী দিনের এ তার পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন। এবার সর্বোচ্চ রান করতে না পারার আফসোস কাটাতে চান আগামী আসরেই।
ব্যাট হাতে সেরা বরিশাল বিভাগের নাসিরুদ্দিন ফারুক খেলেছেন ৯ ম্যাচ। তাতে ২টি শতক ও ৩টি অর্ধশতকের সুবাদে ৫২.৬৬ গড়ে করেন ৬৩২ রান। সর্বোচ্চ ১১২।
দ্বিতীয় স্থানে থাকা ধীমান ৯ খেলায় ৫৯.৩০ গড়ে ৩ শতক আর ৩ অর্ধশতকের সুবাদে করেন ৫৯৩ রান। সর্বোচ্চ ১৪১।
তৃতীয় স্থানে থাকা রাজশাহী বিভাগের ফরহাদ হোসেন ৯ খেলায় ১ শতক ও ২ অর্ধশতকের সুবাদে ৪০.৭৮ গড়ে করেন ৫৭১ রান। সর্বোচ্চ ১৮৬।
সিলেট বিভাগের রাজিন সালেহ আছেন চতুর্থ স্থানে। ৭ খেলায় ২ শতক ও ৪ অর্ধশতকের সুবাদে ৪৭.৪১ গড়ে করেন ৫৬৯ রান। সর্বোচ্চ ১৪৬।
পঞ্চম স্থানে আছেন সানি। ৭ খেলায় ২ শতক ও ১ অর্ধশতকের সাহায্যে ৪৫.২৭ গড়ে ৪৯৮ রান করেন তিনি। সর্বোচ্চ ১৫৩।
বল হাতে সেরা বরিশাল বিভাগের সোহাগ গাজী ৮ খেলায় ২৩.২৬ গড়ে নেন ৪১ উইকেট। ৫ উইকেট নেন ৪ বার। সেরা ৬/৮৯।
ঢাকা বিভাগের মোশাররফ হোসেন ৮ খেলায় ২৩.৭০ গড়ে ৩৪ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। ৫ উইকেট নেন ২ বার। সেরা ৫/৩৪।
সিলেট বিভাগের শাকের আহমেদ আছেন তৃতীয় স্থানে। ৫ খেলায় ১৪.৭৩ গড়ে নেন ৩০ উইকেট। ৫ উইকেট নেন ৩ বার। সেরা ৭/৭৮।
চতুর্থ স্থানে আছেন রাজশাহী বিভাগের সাকলায়েন সজীব। ৫ খেলায় ১৭.৪৪ গড়ে ২৯ উইকেট নেন তিনি। ৫ উইকেট নেন ৩ বার। সেরা ৫/২৫।
বল হাতেও পঞ্চম স্থানে আছেন সানি। ৭ খেলায় ২৬.১২ গড়ে নেন ২৪ উইকেট। ৫ উইকেট নেন ১ বার। সেরা ৫/৭৭।
ম্যাচে ১০ উইকেট পাননি কোনো বোলারই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.
bdnews24