ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নিজেদের দেশে প্রিমিয়ার লিগ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতা শুরু হবে ১৯ জুলাই। চলবে ৪ অগাস্ট পর্যন্ত।
প্রতিযোগিতায় মোট ৭টি দল অংশ নেবে। ১৮ দিনে তারা মোট ২৪টি ম্যাচ খেলবে।
লিগ পর্বে প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে। এরপর শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে।
প্রতিটি দলে সর্বোচ্চ পাঁচজন বিদেশী খেলোয়াড় থাকতে পারবে। এর মধ্যে চারজনকে মূল একাদশে রাখা যাবে।
ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শহিদ আফ্রিদি ও হার্শেল গিবস এরই মধ্যে এই প্রতিযোগিতায় খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৩৮ ঘ.
bdnews24