ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৯ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালস। তখনো হাতে ছিল ১৮ বল।
১১ খেলায় এটি ব্যাঙ্গালোরের সপ্তম জয়। ১৫ পয়েন্ট নিয়ে দলটি উঠে এসেছে তালিকার দুই নম্বরে। অন্যদিকে ১২ খেলায় এটি রাজস্থানের ষষ্ঠ হার। ১১ পয়েন্ট নিয়ে দলটি আছে তালিকার পঞ্চম স্থানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫৫তম খেলায় বুধবার জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। নিয়মিত অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি চোটের কারণে না খেলায় দলের হাল ধরেন কোহলি।
ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৬ রান করে রাজস্থান। জবাবে ক্রিস গেইলের অর্ধশতকের সুবাদে ১৭ ওভারে ১ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৭ ছাড়িয়ে ১৫১ রানে পৌঁছায় ব্যাঙ্গালোর।
লক্ষ্য ততো বড় ছিল না। তারপরও ছাড় দেননি ব্যাঙ্গালোরের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকারতে
bdnews24