ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - পকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন শিবনারায়ন চন্দরপল, মারলোন স্যামুয়েলস ও ফিডেল এডওয়ার্ডস।
এছাড়া প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছেন স্পিনার দেবেন্দ্র বিশুর।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি ১১ উইকেট নেন তিনি।
এদিকে চোটের কারণে গত দুই বছর দলের বাইরে ছিলেন এডওয়ার্ডস। আর জুয়াড়ীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তিন বছর মাঠের বাইরে ছিলেন স্যামুয়েলস।
উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্সের সঙ্গে মাঠে নামতে পারেন ডেভোন স্মিথ। আর অধিনায়ক ড্যারেন সামির সহকারী হিসেবে দেখা যেতে পারে ব্রেন্ডন ন্যাশকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি বৃহস্পতিবার গায়ানায় শুরু হবে।
দল: ডেভোন স্মিথ, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, ব্রেন্ডন ন্যাশ, রামনরেশ সারওয়ান, মারলোন স্যামুয়েলস, কার্লটন বগ, ড্যারেন সামি, ফিডেল এডওয়ার্ডস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও রবি রামপল।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৪০০ ঘ.
bdnews24