ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮৫ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৭তম খেলায় শুক্রবার রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১২০ রানে থেমে যায় পাঞ্জাব।
এর আগে টস জিতে পাঞ্জাব ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালোরকে। ক্রিস গেইলের শতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৫ রান করে দলটি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই পাল্লা দিয়ে রান তুলতে পারেনি পাঞ্জাব। বরং উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে।
দলের পক্ষে সবচেয়ে বেশি ২৮ রান করেন রায়ান ম্যাকলারেন। এছাড়া পল ভালথাটি ২১ ও দিনেশ কার্তিক করেন ২০।
ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে শ্রীশান্ত অরবিন্দ ৪ উইকেট নেন ১৪ রানে। ২১ রানে ৩ উইকেট নেন গেইল।
এর আগে মাঠে নেমেই চার-ছক্কার বন্যা বইয়ে দেন ব্যাঙ্গালোরের ক্রিস গেইল। মাত্র ৪৯ বলে ১০৭ রান করেন তিনি। গেইল তার ইনিংসটি সাজান ১০টি চার ও ৯টি ছক্কা দিয়ে। অর্থাৎ তার ৯৪ রান আসে বাউন্ডারি থেকে।
এছাড়া বিরাট কোহলি ৩১ বলে ২৭ ও ১৪ বলে অপরাজিত ২৭ করেন এবি ডি ভিলিয়ার্স।
পাঞ্জাবের বোলারদের মধ্যে রায়ান হ্যারিস ৩ উইকেট নেন ৩৮ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১১ ঘ.
bdnews24