২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুক, ব্রড ইংল্যান্ডের নতুন অধিনায়ক

একদিনের ক্রিকেটে অ্যালিয়েস্টার কুক ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হিসেবে স্টুয়ার্ট ব্রডের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ক্রিকেটে অ্যালিয়েস্টার কুক ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হিসেবে স্টুয়ার্ট ব্রডের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে আরো মনযোগ দিতে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে অ্যান্ড্রু স্ট্রাউস ও টি-টোয়েন্টি অধিনায়ক পল কলিংউড সরে দাঁড়ানোয় এ সিদ্ধান্ত নিলো ইংল্যান্ড। নতুন ঘোষণার ফলে ক্রিকেটের তিন ফরম্যাটে তিন অধিনায়কের নেতৃত্বে খেলবে ইংল্যান্ড। এ পদ্ধতি শতভাগ কাজ করবে কি না সে ব্যাপারে কিছুটা সংশয়ে রয়েছেন ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। "বিষয়টি আমাদের কাজে নতুন। এর আগে আমরা এমনটি করিনি। জানিনা শতভাগ কাজ করবে না তবে চেষ্টা করেই দেখা যাক।" একদিনের ক্রিকেটে কুক ইংল্যান্ড দলে নিয়মিত নন। একদিনের ক্রিকেটে ২৬ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৩ গড়ে ৮৫৮ রান করেছেন তিনি। তবে বিশ্বাস করেন এরচেয়ে ভালো করার সামর্থ্য তার রয়েছে। ইংল্যান্ডের একদিনের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে চান কুক। ব্যাট ও অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে আশাবাদী তিনি। টেস্ট অধিনায়ক স্ট্রাউস ও টি-টোয়েন্টি অধিনায়ক ব্রডের সঙ্গে একযোগে কাজ করে ইংল্যান্ডের ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। "আমি সীমিত ওভারের ক্রিকেটের জন্য সা