ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডের অলরাউন্ডার আন্দ্রে বোথা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ৩৫ বছর বয়সী বোথা দেশের হয়ে ১৪১টি ম্যাচ খেলেছেন।
পাঁচ বছরের ক্যারিয়ারে ২৭.৭৪ গড়ে বোথা ৩৬০৬ রান করেন।
তিনি ৬টি শতক ও ১৩টি অর্ধশতক হাঁকিয়েছেন। ২০০৭ সালে স্কটল্যান্ডের বিপক্ষে করা ১৮৬ তার সর্বোচ্চ রান।
বল হাতেও ২১.৯৯ গড়ে ১৭৬টি উইকেট শিকার করেছেন বোথা।
২০০৮ সালে কেনিয়ার বিপক্ষে একটি একদিনের ম্যাচে ১৯ রান দিয়ে ৪ উইকেট দখল করেন তিনি। এটাই বোথার সেরা বোলিং।
অবসর ঘোষণার পর বোথা বলেন, "ক্রিকেট খেলাকে আমি 'সিরিয়াসলি' নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাকে এর ইতি টানতে হচ্ছে। আর এটাই সবচেয়ে উপযুক্ত সময়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৩৫ ঘ.
bdnews24