২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আইপিএলে খেলছেন গাঙ্গুলি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে মাঠে নামছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নতুন দল পুনে ওয়ারিয়র্সের কালো জার্সি গায়ে দেখা যাবে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে মাঠে নামছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নতুন দল পুনে ওয়ারিয়র্সের কালো জার্সি গায়ে দেখা যাবে তাকে। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে পুনে এ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, চোট পাওয়া পেসার আশীষ নেহরার জায়গায় গাঙ্গুলিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুনে দলটির পরিচালক অভিজিত সরকার রয়টার্সের বলেন, "আমরা তাকে (গাঙ্গুলিকে) সোমবার রাতে চুক্তির আওতায় এনেছি। এমনিতে আলাপ-আলোচনা চলছিলো। আমরা নেহরার রিপোর্টের অপেক্ষায় ছিলাম, যা গতকাল (সোমবার) আমরা হাতে পেয়েছি। "খুব শিগগিরই তিনি (গাঙ্গুলি) আমাদের দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। কর্তৃপক্ষ চূড়ান্ত করবে, কখন তিনি আমাদের হয়ে মাঠে নামবেন।" পুনে দলপতি যুবরাজ সিংয়ের সময়টা ভালো যাচ্ছে না। দারুণ শুরুর পরও ছয় খেলায় হারের ফলে তার দল এখন পয়েন্ট তালিকার সর্বনিুে অবস্থান করছে। পুনেকে খাদের কিনার থেকে টেনে তোলার জন্যেই গাঙ্গুলির অন্তর্ভুক্তি হলো। বাঁ-হাতি ব্যাটসম্যান গাঙ্গুলি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আইপিএলের প্রথম তিন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা গাঙ্গুলিকে তার নির্ধারিত মূল্য ৪ লাখ ডলারেই কিনেছে পুনে ওয়ারিয়র্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৫২০ ঘ.