২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপি-বিসিবি একাডেমি দল ঘোষণা

একাডেমি কাপের তৃতীয় একদিনের ম্যচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য জিপি-বিসিবি একাডেমি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাডেমি কাপের তৃতীয় একদিনের ম্যচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য জিপি-বিসিবি একাডেমি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ সদস্যের দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন মোহাম্মদ মিথুন। এর আগে একাডেমি কাপে সফরকারী দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দলের বিপক্ষে ২টি চার দিনের ম্যাচ খেলেছে জিপি-বিসিবি একাডেমি দল। ওই দুটির প্রথমটিতে সফরকারীরা জিতলেও পরেরটিতে প্রতিশোধ নিয়ে সমতা ফেরায় স্বাগতিকরা। ৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে জিতে জিপি-বিসিবি একাডেমি এগিয়ে গেলেও পরেরটিতে জিতে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা একাডেমি। সে কারণে তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচ শেষে দেশে ফেরার আগে ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিপি-বিসিবি একাডেমির বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা একাডেমি। দল: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), রনি তালুকদার, মাইশুকুর রহমান, মোম্মদ আনামুল হক বিজয়, মোহাম্মদ আরিফুল হক, মমিনুল হক সৌরভ, আসিফ আহমেদ রাতুল, সৌম্য সরকার, মো. নাসির হোসেন, শাকের আহমেদ, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, শুভাশীষ রায় ও নুর হোসেন মুন্না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৬ ঘ.