২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্লাব লিগ ৪ মে থেকে

মেয়েদের ক্লাব লিগ ২০১০-১১ ৪ মে থেকে শুরু হচ্ছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্র্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের ক্লাব লিগ ২০১০-১১ ৪ মে থেকে শুরু হচ্ছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্র্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দুই গ্র"পে ১০টি দল অংশ নিচ্ছে। এ গ্র"পের দলগুলো হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, দীপালি যুব সংঘ ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। বি গ্র"পের দলগুলো হচ্ছে আবাহনী, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র ও ইন্দিরা রোড ক্রীড়া চক্র। খেলা হবে তিনটি ভেন্যুতে। গুলশান ইয়ুথ ক্লাব, বিকেএসপি ও সিটি ক্লাব গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। প্রতিটি খেলা হবে ৪০ ওভারের। প্রথম পর্ব ৪ মে শুরু হয়ে চলবে ১৫ মে পর্যন্ত। এই পর্ব শেষে প্রতিটি গ্র"পের শীর্ষ তিন দল উঠবে দ্বিতীয় পর্বে। ১৭ মে দ্বিতীয় পর্ব শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৯ ঘ.