ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে চতুর্থ একদিনের ম্যাচের আগে দলে ডাক পেয়েছেন রামনরেশ সারওয়ান। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যে তিনজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে দল থেকে বাদ দিয়েছিলো তাদের মধ্যে সারওয়ান একজন।
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম তিনটি খেলায় হেরে এরই মধ্যে সিরিজ খুঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
উদ্বোধনী ব্যাটসম্যান ডেভোন স্মিথের জায়গায় খেলবেন সারওয়ান। সিরিজে টানা তিনটি ম্যাচেই মোহাম্মদ হাফিজের শিকার হয়েছেন স্মিথ।
এখন পর্যন্ত ১৬৬টি একদিনের ম্যাচ খেলা সারওয়ান এবারের বিশ্বকাপে সাত ম্যাচে মাত্র ১৫৫ রান করেন।
এছাড়া মারলোন স্যামুয়েলস ও ক্রিক এডওয়ার্ডস দলে ফিরেছেন।
পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাজে ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এজন্য দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ভালো খেলতে না পারাকেই দায়ী করেছিলেন কোচ ওটিস গিবসন।
ফলে বিশ্বকাপের পর নিজেদের প্রথম সিরিজেরই দলের অভিজ্ঞ তিনি খেলোয়াড় ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল ও রামনরেশ সারওয়ানকে বাদ দেয় দেশটির ক্রিকেট বোর্ড।
দল: ড্যারেন স্মিথ (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, কার্লটন বাগ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিক এডওয়ার্ডস, অ্যান্টোনি মার্টিন, রবি রামপাল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, রামনরেশ সারওয়ান, মারলোন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৫৩ ঘ.
bdnews24