২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তজেলা ক্রিকেটের দ্বিতীয় পর্ব ৭ মে থেকে

৩১তম আন্তজেলা চ্যাম্পিয়নশিপ ২০১০-১১ এর দ্বিতীয় পর্ব দুটি ভেন্যুতে ৭ মে থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম আন্তজেলা চ্যাম্পিয়নশিপ ২০১০-১১ এর দ্বিতীয় পর্ব দুটি ভেন্যুতে ৭ মে থেকে শুরু হচ্ছে। প্রথম পর্ব থেকে ১২টি দল উঠেছে দ্বিতীয় পর্বে। এই ১২টি দল চার গ্র"পে ভাগ হয়ে খেলছে দ্বিতীয় পর্বে। প্রতিটি গ্র"পে থাকছে তিনটি করে দল। প্রতিটি গ্র"পের শীর্ষ দল খেলবে সেমিফাইনালে। এ গ্র"পে রয়েছে কুমিল্লা, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ। বি গ্র"পে রয়েছে সিলেট, নারায়ণগঞ্জ ও ব্রাক্ষ্মণবাড়ীয়া। এই দুই গ্র"পের খেলা বগুড়ায় অনুষ্ঠিত হবে। সি গ্র"পে রয়েছে ময়মনসিংহ, খুলনা ও রংপুর। ডি গ্র"পে রয়েছে বরিশাল, রাজবাড়ী ও রাজশাহী। এই দুই গ্র"পের খেলা অনুষ্ঠিত হবে যশোরে। ৭ মে থেকে প্রতিদিন দুই ভেন্যুতে একটি করে খেলা অনুষ্ঠিত হবে। ১৩ মে শেষ হবে দ্বিতীয় পর্বের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২২০ ঘ.