২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ ব্যাশে থাকছেন না ভারতের ক্রিকেটাররা

ডিসেম্বরের মাঝা-মাঝিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ 'বিগ ব্যাশে' ভারতের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিসেম্বরের মাঝা-মাঝিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ 'বিগ ব্যাশে' ভারতের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইন অনুযায়ী ক্রিকেটের ঘরোয়া মৌসুম চলাকালে কোনো খেলোয়াড়কে বাইরে খেলতে যাওয়ার অনুমতি দেয়া হবে না। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ভারতের ঘরোয়া মৌসুম চলবে। বিগ ব্যাশ লিগের প্রতিটি দল চারজন করে আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে টানতে পারবে। দলগুলোর মধ্যে কোনো কোনোটি আইপিএলে ভালো খেলা ভারতীয় ক্রিকেটারদের দলে টানতে চেয়েছিলো। বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত