ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক কোচ ডানকান ফ্লেচার ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হবেন বলে মনে করছেন গ্রায়েম সোয়ান। ফ্লেচার ভারতের কোচ হিসেবে গ্যারি কার্স্টেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ফ্লেচার ৮ বছর ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন।
গ্রায়েম সোয়ান অবশ্য এটাকে বড় ব্যপার মনে করছেন না। এ বছর ইংল্যান্ড সফরে এলে ফ্লেচার ব্যর্থ হবেন বলেই তার ধারণা।
"কোনো সন্দেহ নেই তিনি আমাদের ব্যাপারে অনেক কিছু জানেন। তবে তার চেয়েও বেশি কিছু আছে যা তিনি জানেন না। তিনি যদি ভাবেন ইংল্যান্ড সম্পর্কে সব কিছু তার জানা তাহলে ভুল করবেন। এতে উল্টোফলের সম্ভাবনা বাড়বে।"
ফ্লেচারের সঙ্গে সোয়ানোর সম্পর্ক বরাবরই ছিলো অম্ল মধুর। ২০০০ সালে ফ্লেচারের অধীনে প্রথম খেলেন ইংল্যান্ডের হয়ে।
ডেইলি টেলিগ্রাফকে সোয়ান বলেন, "ফ্লেচার আমাদের কয়েকজন ক্রিকেটারকে বিশ্বের আর যে কোনো কোচের চেয়ে ভালো জানেন। তবে দলে এমন অনেক ক্রিকেটার আছেন যাদের ব্যাপারে তার কোনো ধারণাই নেই। এটা আমাদের এগিয়ে রাখবে। আমর ধারণা এতে তিনি ভুল ধারণা করবেন আর তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা বাড়বে।"
২০০০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের ক্রিকেটে অভিষেকের পর মাঠের বাইরের আচরণের কারণে কোচের আনুকূল্য হারান সোয়ান। এর প্রায় ৮ বছর পর টেস্ট অভিষেক হয় তার।
"আমি ১০ বছর আগে একজন কোচ হলে আমি আমাকে কখনোই দলে নিতাম না। আমি ওই সফরে নিজেকে ভাবতে পারতাম না। তুমি আমার মতো হলে মাঠের কথার কারণে কেউ পক্ষে না দাঁড়ালে আশেপাশের মানুষের ব্যাপারে বিরক্ত হতে।"
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সোয়ান বলেন, "সেসময় আমি কেবল উঠতি খেলোয়াড় ছিলাম। দলে জায়গা পাওয়ার মতো ভালো ছিলাম না বলেই সে সময় বেশি খেলা হয়নি। সম্ভবত ভালোর জন্যই আমাকে বাদ দেয়া হয় এবং আমাকে কখনো দ্বিতীয় সুযোগ দেয়া হয়নি।"
ভারতের বিপক্ষে জেমস অ্যান্ডারসনকে দলের মূল অস্ত্র ভাবছেন সোয়ান। এতো আস্থা জিমির উপর বলেই রেখেছেন, "গত গ্রীষ্মে অ্যান্ডারসন যা বল করেছেন তার পুনরাবৃত্তি করতে পারলে কোনো দলই ইংল্যান্ডকে স্পর্শ করতে পারবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১৯ ঘ.
bdnews24