২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির মন্তব্যে চন্দরপালের প্রশ্ন

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক শিবনারায়ন চন্দরপাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রধান আর্নেস্ট হিলারির মন্তব্যের কৈফিয়ত দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক শিবনারায়ন চন্দরপাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রধান আর্নেস্ট হিলারির মন্তব্যের কৈফিয়ত দাবি করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ধারাবাহিকভাবে অবদান রাখার পরেও কিসের ভিত্তিতে ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন তোলেছেন হিলারি তা জানতে চেয়েছেন চন্দরপাল। বলেছেন, "পুরো ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বস্ততার সঙ্গে অবদান রাখার পর বোর্ডের কারো এ ধরনের মন্তব্য মেনে নেয়ার মতো নয়।" বিশ্বকাপ পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে রীতিমত ঝড় বয়ে যাচ্ছে। লাইন এন্ড লেন্থ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে গত ১৫ বছরে দলটিতে শৃঙ্খলা কতটুকু ছিলো তা নিয়ে প্রশ্ন তোলেন বোর্ডের প্রধান হিলারি। কড়া ভাষায় লেখা এক চিঠিতে চন্দরপাল হিলারির কাছে জানতে চান মন্তব্যের লক্ষ্য কি তিনি। এসময় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, উপযুক্ত জবাব না পেলে নিজের অবস্থান পরিস্কার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন। চন্দরপাল, রমনরেশ সারওয়ান ও ক্রিস গেইলের মতো সিনিয়র ক্রিকেটারদের নেয়া হয়নি পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ১৫ বছরের নানা সমস্যা নিয়ে কথা বলেন হিলারি। এর অংশ বিশেষ নিয়ে প্রশ্ন তোলেন চন্দরপাল। অভিযোগগুলোকে ক্যারিয়ারের জন্য হুমকি হিসাবে দেখছেন তিনি। "৯০ দশকের মধ্যভাগ থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে অনেক প্রক্রিয়া ভেঙ্গে গেছে। এখানে কোনো শৃঙ্খলা নেই, কোনো প্রয়োগ নেই। এমনটা চলছে গত ১৫ বছর ধরে, আর আমরা ক্রমাগত হেরে চলেছি। এখন এখন নতুন প্রক্রিয়া চালু করতে হবে। কেউ দলের চেয়ে বড় নয়। কেউ এমন মাপের তারকা নন নিজেই ঠিক করবেন আজ অনুশীলন করবেন কি না, কাল চিকিৎসা করাবেন কি না কিংবা টিম মিটিংয়ে থাকবেন কি না। এভাবে চলতে পারে না।" জবাবে চন্দরপাল দুটো ব্যাপারে প্রশ্ন তোলেছেন। প্রথমত, দলে কোনো শৃঙ্খলা নেই, কোনো প্রয়োগ নেই। দ্বিতীয়ত, কেউ দলের চেয়ে বড় নয়। কেউ এমন মাপের তারকা নন নিজেই ঠিক করবেন আজ অনুশীলন করবেন কি না, কাল চিকিৎসা করাবেন কি না কিংবা টিম মিটিংয়ে থাকবেন কি না। এভাবে চলতে পারে না এই মন্তব্য পড়ে যে কোনে এই সিদ্ধান্তে পৌঁছতে পারে, "আমি শিবনারায়ন চন্দরপাল, একজন উচ্ছৃঙ্খল ক্রিকেটার যে গত ১৫ বছর ওয়েস্ট ইন্ডিজের ক্রমাগত হারে অবদান রেখেছে। একজন ক্রিকেটার হিসেবে আমার যে ভূমিকা পালক করার কথা ছিলো তা করিনি। আমি নিজেকে দলের চেয়েও বড় করে ভেবেছি। টিম মিটিংয়ে থাকবো কি না তাও নিজে ঠিক করেছি। এই ১৫ বছরে আমি দলের কোচ ও কর্মকর্তাদের অগ্রাহ্য করেছি।" এই সাক্ষাৎকারে হিলারি নিজের ব্যাক্তিগত মতামত জানিয়েছেন। নাকি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে কথা বলেছেন তাও জানতে চেয়েছেন চন্দরপাল। এ ধরনের মন্তব্য নিজের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে মনে করেন চন্দরপাল। শুধু একা চন্দরপাল নন এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের হয়ে কাজ করা সবারই ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৫ ঘ.