২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনাকে হারালো চেন্নাই

পুনা ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। তখনও হাতে ছিলো ৩ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনা ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। তখনও হাতে ছিলো ৩ বল। ৭ খেলায় এটি চেন্নাইয়ের চতুর্থ জয়। ৬ খেলায় এটি পুনার চতুর্থ পরাজয়। ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) ৩১ তম খেলায় মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোটর্স একাডেমি স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক যুবরাজ সিংয়ের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৪১ রান করে পুনা। জবাবে ব্যাট করতে নেমে বদ্রিনাথের অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৩ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ১৪২ রান ছাড়িয়ে ১৪৫ রানে পৌঁছে যায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মাইক হাসিকে (৯) ফিরিয়ে দিয়েও চেন্নাইকে চাপে ফেলতে পারেনি পুনা। দ্বিতীয় উইকেটে মুরালি বিজয় ও সুব্রামানিয়াম বদ্রিনাথ ৬১ রান যোগ করে দলকে শক্ত ভীত গড়ে দেন। দলীয় ৮০ রানে বিজয় (৩১) বিদায় নিলেও অবিচল ছিলেন বদ্রিনাথ। শেষ পর্যন্ত ৬৩ রানে অপরাজিত াকেন তিনি। বদ্রিনা তার ৪৪ বলের ইনিংস সাজান ৬টি চার ও ২টি ছয় দিয়ে। অসমাপ্ত তৃতীয় উইকেটে বদ্রিনাথ ও সুরেশ রায়না তোলেন ৬৫ রান। অন্যপ্রান্তে রায়না অপরাজিত ছিলেন ৩৪ রানে। তিনি তার ২৫ বলের ইনিংস সাজান ১টি চার ও ২টি ছয় দিয়ে। পুনার পক্ষে একটি করে উইকেট নেন মুরালি কার্তিক ও জেসি রাইডার। এর আগে শুরুতেই বিপদে পড়া পুনাকে টেনে তোলেন যুবরাজ। শেষ পর্যন্ত ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৪৩ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছয় রয়েছে। ৮ ওভারের মধ্যে ৪১ রানে দলের প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে পুনা। ৫ম উইকেটে যুবরাজ ও রবিন উথাপ্পা ৪২ রান যোগ করে দলকে অনেকটা চাপ মুক্ত করেন। দলীয় ৮৩ রানে উথাপ্পা (৩১) বিদায় নিলেও দলকে টেনে তোলেন যুবরাজ। ষষ্ঠ উইকেট জুটিতে মিচেল মার্শ (১১) ও যুবরাজ যোগ করে ৪০ রান। চেন্নাইয়ের পক্ষে ডুগ বোলিঞ্জার ৩ উইকেট নেন ২১ রানে। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এএনএম/২০৩০ ঘ.