২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে পাচ্ছেন প্রোটন সাগা, জানার অপেক্ষা

শত শত ক্রিকেটপ্রেমীর অপেক্ষার পালা শেষ হতে চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কার। সেদিনই জানা যাবে, কে হচ্ছেন এ প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কার প্রোটন সাগার বিজয়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শত শত ক্রিকেটপ্রেমীর অপেক্ষার পালা শেষ হতে চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কার। সেদিনই জানা যাবে, কে হচ্ছেন এ প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কার প্রোটন সাগার বিজয়ী। গুলশানের হোটেল লেকশোরে বিকাল ৩টায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর আরো থাকছে আপ্যায়নপর্বও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিদিনের কুইজে বিজয়ীদের হাতে এদিন তুলে দেওয়া হবে ল্যাপটপ, প্রিন্টার, নামকরা রেস্তোরাঁর খাওয়ার কুপনসহ জুম আল্টা মোডেমের মতো আকর্ষণীয় সব পুরস্কার। গত ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়ানোর দিন থেকেই শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। মাল্টিমোড ট্রান্সপোর্ট, জন ডিয়ার ট্রাক্টর, এডিএন, সিটিসেল, জিএমজি, গ্যালাক্সি ট্রাভেলস, লো বেলাজিও, ওয়েস্টিন, লেকশোর, প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য এইট, স্টেক হাউজ ও নান্দোজের বিভিন্ন প্রতিষ্ঠান এ আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা করেছে। এ প্রতিযোগিতায় বিশ্বকাপের পুরোটা সময় প্রতিদিন একটি করে প্রশ্ন দেওয়া হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ পোর্টাল http://cricket.bdnews24.com -এ। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠিয়েছেন তাকেই বিজয়ী ঘোষণা করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রতিদিন রাতে বিশ্বকাপ পোর্টালে প্রকাশ করা হয়েছে আগের দিনের কুইজ ফল। অবশ্য এ প্রতিযোগিতার বাম্পার পুরস্কার বিজয়ীদের নাম এখনো অজানা। পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করেছেন তিনিই পাবেন এ প্রতিযোগিতার প্রথম বাম্পার প্রাইজ- মাল্টিমোড ট্রান্সপোর্টের সৌজন্যে একটি প্রোটন সাগা। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক বিমান টিকেট এবং তৃতীয় পুরস্কার গ্যালাক্সি ট্র্যাভেলসের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট। তবে ২৯ এপ্রিল বাম্পার পুরস্কার বিজয়ী তিন জনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিদিনের কুইজ পর্বে জিতে নেওয়া পুরস্কারের স্বত্ত্ব ত্যাগ করতে হবে তাদের। অর্থাৎ প্রোটন সাগা জয়ী প্রতিযোগী প্রতিদিনের কুইজ পর্বে কোনো দিন প্রথম পুরস্কার জিতে থাকলে সেটি চলে যাবে ওই দিনের দ্বিতীয় পুরস্কার বিজয়ীর হাতে। একইভাবে দ্বিতীয় পুরস্কারটি পাবেন ওই দিনের তৃতীয় বিজয়ী। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রধানরা ছাড়াও বাংলাদেশের কযেকজন খ্যতিমান ক্রিকেটারও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.