২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে আবারো হায়দারকে হুমকি

ফোনে আবারো হুমকি দেয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফোনে আবারো হুমকি দেয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। 'জিও' টেলিভিশনে বৃহস্পতিবার হায়দার বলেন, পাকিস্তান থেকে অচেনা এক লোক ফোনে তাকে বলেন যে, 'নিষেধ করার পরও দেশে ফিরলে যে কোনো পরিণতির জন্য আপনিই দায়ী থাকবেন।" হায়দার এ কথা স্কটল্যান্ড ইয়ার্ডকে জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের খেলার দিন ৮ নভেম্বর সকালে দুবাইয়ের হোটেল থেকে পালিয়ে যান হায়দার। পরে জানা যায় তিনি যুক্তরাজ্যে গেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, অচেনা লোক তাকে ফোনে ম্যাচ পাতাতে বলেন। নইলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন ওই লোক। পরে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চান তিনি। বর্তমানে তার ওই আবেদন নিয়ে বিচার-বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে হায়দার জানান, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের কাছ থেকে নিজের ও পরিবারের নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০২ ঘ.