২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ১০ দলের পক্ষে অস্ট্রেলিয়া

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর সহ-আয়োজক অস্ট্রেলিয়া ওই বিশ্বকাপে শীর্ষ ১০ দলের অংশ গ্রহণ চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর সহ-আয়োজক অস্ট্রেলিয়া ওই বিশ্বকাপে শীর্ষ ১০ দলের অংশ গ্রহণ চায়। জুনে হংকংয়ে হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় বিশ্বকাপের ফরম্যাট নিয়ে আলোচনার সময়ে ১০ দলের পক্ষে তাদের অবস্থান থাকবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে আইসিসি প্রধান শারদ পাওয়ার জুনের সভায় ফরম্যাট নিয়ে আরেকবার ভাবতে বোর্ডকে অনুরোধ জানান। আগামী বিশ্বকাপে কোন বাছাই পর্ব ছাড়াই আইসিসির পূর্ণাঙ্গ সদস্য ১০টি দেশ শিরোপা লড়াইয়ে নামবে। বিশ্বকাপ ফাইনালের পরপরই ৪ এপ্রিল মুম্বাইয়ে এই সিদ্ধান্ত নেয় আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, "আমরা ১০ দলের বিশ্বকাপের পক্ষে। বিশ্বকাপকে আর্কষণীয় করতে শীর্ষ ১০ দলেরই এতে অংশ নেয়া উচিত। জুনের সভায় আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করতে উৎসাহী, সেটা পূর্ণাঙ্গ সদস্য এবং সহ-আয়োজক দুই অবস্থান থেকেই।" এদিকে নিউজিল্যান্ডের কোচ জন রাইট ২০১৫ সালের বিশ্বকাপে বাছাইপর্ব রাখার পক্ষে মত দিয়েছেন। "বিশ্বকাপে পৃথিবীর সেরা ১০টি দলই খেলা উচিত। তারা কোথাকারে সেটা বড় ব্যাপার নয়। এর অন্যথা কিছু হলে সেটা হবে বাজে ব্যাপার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫১ ঘ.