ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার পুনা ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
পুনার দেয়া ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে ছক্কা মেরে ১২৪ রানে পৌঁছে যায় মুম্বাই।
মুম্বাইয়ের পক্ষে দলীয় সর্বোচ্চ ৩৭ রান করেন আমবাতি রাইডু। এছাড়া শচীন টেন্ডুলকার ৩৫ ও রোহিত শর্মা অপরাজিত ২০ রান করেন।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানের মধ্যেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানসহ চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় পুনা। এর মধ্যে ১৭ রানের মাথাতেই পড়েছে ৩ উইকেট। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। একমাত্র রবিন উথাপ্পা ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। উথাপ্পা ৬টি চার ও ১ ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৫ রান করেন।
মুনাফ প্যাটেল মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আবু আহমেদ, আলী মুর্তজা ও লাসিথ মালিঙ্গা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০০ ঘ.
bdnews24