২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস ব্যবধানেই হারলো জিপি-বিসিবি একাডেমি

সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে চার দিনের খেলায় ইনিংস ও ৫৮ রানে হেরেছে জিপি-বিসিবি একাডেমি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে চার দিনের খেলায় ইনিংস ও ৫৮ রানে হেরেছে জিপি-বিসিবি একাডেমি দল। ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে ৬ উইকেটে ২০০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। শেষ দিনে ১০৫ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা। সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৫ রান তোলে জিপি-বিসিবি একাডেমি। এর আগে স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে করে ২১৮ রান। অন্যদিকে নিজেদের একমাত্র ইনিংসে সফরকারীরা করে ৫৮১ রান। চতুর্থ দিন একাই লড়েছেন আলাউদ্দিন বাবু। আগের দিন ২৩ রানে অপরাজিত বাবু একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে ছিলো আসা যাওয়ার পালা। শেষ পর্যন্ত ৮০ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ১২০ বলের ইনিংসে ১১ চার রয়েছে। দিনের শুরুতে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মাইশুকুর ৩৫ রানে বিদায় নিলে প্রথম উইকেট হারায় জিপি-বিসিবি একাডেমি দল। পরে মাত্র ২ রান করে শাকের আহমেদ তাকে অনুসরণ করলে বিপদ আরো বাড়ে। দলকে ওই অবস্থা থেকে লড়াইয়ে ফেরান বাবু ও শুভাশীষ রায়। ৬২ বলে ১ চার ও ৩ ছয়ের সাহায্যে ২৯ রান করে শুভাশীষ বিদায় নিলে ভাঙ্গে ওই প্রতিরোধ পর্ব। এর দুই বল পরেই আল-আমিন বিদায় নিলে ইনিংস ও ৫৮ রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিকদের। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া হারডোস ভিলিওন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন ৫৫ রান দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৯ ঘ.