২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচির কাছে চেন্নাইয়ের হার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে কোচি টাস্কার্স কেরালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে কোচি টাস্কার্স কেরালা। ৪ খেলায় এটি কোচির দ্বিতীয় জয়। অন্যদিকে সমান খেলায় এটি চেন্নাইয়ের দ্বিতীয় পরাজয়। নেহেরু স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ব্যাট করতে নেমে সুরেশ রায়নার অর্ধশতকের সুবাদে ১৭ ওভারে ৪ উইকেটে ১৩১ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১৩৫ রানে পৌঁছে যায় কোচি। বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য ১৭ ওভারে নেমে আসে। চেন্নাই ইনিংসের নবম ওভার শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য কোচির লক্ষ্য দাঁড়ায় ১৩৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন ম্যাককালাম ও মাহেলা জয়াবর্ধনে উড়ন্ত সূচনা এনে দেন কোচিকে। ৪ ওভার ৩ বলে ৩৯ রান তোলেন তারা। ১৬ রান মাহেলা ফিরে গেলেও অবিচল ছিলেন ম্যাককালাম। দলীয় ৯০ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন ম্যাককালাম (৪৭)। তিনি তার ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান। ২৬ বলে ৩৪ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন পার্থিব প্যাটেল। ১৩তম ওভারের শেষ বলে দলীয় ১১০ রানের মাথায় তিনি বিদায় নিলেও কোচির জয় তখন হাতের নাগালে। পরের ২ ওভারে এ রান তুলে নিতে কোনো সমস্যা হয়নি ব্র্যাড হজ ও রবীন্দ্র জাদেজার। শেষ পর্যন্ত হজ ১৯ রানে ও জাদেজা ১৬ রানে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ২ উইকেট নেন ৩১ রানে। এর আগে শুরুতেই মাইক হাসি (৮) ও মুরালি বিজয়কে (২৮) হারিয়ে চাপে পড়ে চেন্নাই। সুরেশ রায়না ও সুব্রামানিয়াম বদ্রিনাথ প্রাথমিক ধাক্কা সামাল দিলেও আঁটোসাটো বোলিংয়ের মুখে রান তোলার গতি খুব একটা বাড়াতে পারেন নি। রায়নার ব্যােেট ক আসে ৫০ রান। তিনি তার ৪০ বলের ইনিংস সাজান ৫টি চার ও ১টি ছয় দিয়ে। বদ্রিনা করেন ১৯ রান। কোচির পক্ষে ১টি করে উইকেট নেন রুদ্র প্রতাপ সিং, থিসেরা পেরেরা ও রাইফি গোমেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/০১০৯ ঘ.