২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের ২০ হাজার ডলার জরিমানা

কোচি টাস্কার্স কেরালার বিপক্ষে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক শচীন টেন্ডুলকারের ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচি টাস্কার্স কেরালার বিপক্ষে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক শচীন টেন্ডুলকারের ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স এক ওভার কম বল করেছে। তাই আইপিএলের বিধান অনুযায়ী, অধিনায়ক টেন্ডুলকারের এই অর্থ জরিমানা করা হলো। এই খেলায় টেন্ডুলকার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো শতক হাঁকান। তার এই শতকের ওপর ভর করে মুম্বাই ২ উইকেটে ১৮২ রান করে। তারপরও হার এড়াতে পারেনি। ২০১০ সালের আইপিএলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় দু'বার জরিমানা করা হয় শচীনের। ফলে তার মোট জরিমানার অঙ্ক দাঁড়ালো ৬০ হাজার ডলার। তিনবার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারলে দলের অধিনায়ককে এক খেলার জন্য নিষিদ্ধ করার বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫৭ ঘ.