২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই একদিনের খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে পরিবর্তন আনা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেভন টমাস অসুস্থ হওয়ায় দলে ডাক পেয়েছেন কার্লটন বগ জুনিয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই একদিনের খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে পরিবর্তন আনা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেভন টমাস অসুস্থ হওয়ায় দলে ডাক পেয়েছেন কার্লটন বগ জুনিয়র। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শনিবার জানায়, ২১ বছর বয়সী টমাসের জলবসন্ত হয়েছে। এ জন্য তাকে তার জন্মস্থান অ্যান্টিগায় পাঠিয়ে দেয়া হয়েছে। টমাসের বদলে ১৩ সদস্যের দলে নেয়া হয়েছে জ্যামাইকার ২৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান বগকে। আট বছর আগে অভিষেক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩টি একদিনের ম্যাচ খেলেন বগ। ঘরোয়া ক্রিকেটে চমৎকার খেললেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দু'টো হবে ২৩ ও ২৫ এপ্রিল সেন্ট লুসিয়ায়। দল: ড্যারেন সামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো (সহ-অধিনায়ক), কার্লটন বগ, ডেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, কার্ক এডোয়ার্ডস, অ্যান্টনি মার্টিন, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মার্লোন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও ডেভন স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৪ ঘ.