২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনাকে হারিয়েছে দিল্লী

দিল্লী ডেয়ারডেভিলস ৩ উইকেটে হারিয়েছে পুনা ওয়ারিয়র্সকে। তখনো হাতে ছিল ৪ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লী ডেয়ারডেভিলস ৩ উইকেটে হারিয়েছে পুনা ওয়ারিয়র্সকে। তখনো হাতে ছিল ৪ বল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম খেলায় রান তাড়া করতে গিয়ে ১৯ ওভার ২ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ১৮৮ টপকে ১৯০ রানে পৌঁছে যায় দিল্লী। এর আগে টস জিতে দিল্লী ব্যাট করতে পাঠায় পুনাকে। জেসি রাইডার ও অধিনায়ক যুবরাজ সিংয়ের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৮৭ রান করে দলটি। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৯৭ রানের মধ্যে দিল্লীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ ফিরে গেলেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ইরফান পাঠান ও নামান ওঝা। কিন্তু ১২তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ইরফান (১৪) ও ওঝা (১১) সাজঘরে ফিরে গেলে খেলায় ফিরে আসে পুনা। তবে শেষের দিকে অ্যারোন ফিঞ্চ ১২ বলে ২৫ ও জেমস হোপস ৪ বলে ১৩ রান করে দিল্লীকে পৌঁছে দেন জয়ের বন্দরে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৬ রান করেন ওয়ার্নার। এছাড়া শেবাগ ৩৭ ও বেনুগোপাল রাও ৩১ রান করেন। পুনার পক্ষে যুবরাজ ৪ উইকেট নেন ২৯ রানে। এর আগে ২৮ রানের মাথায় পুনার উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ (১২) বিদায় নিলেও ঝড় তোলেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান রাইডার। মাত্র ২৭ বলে ৬০ রান করেন তিনি ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে। মাঝে খানিকটা ঝিমিয়ে পড়লেও শেষের দিকে আবারো ঝড় তোলেন যুবরাজ। ৬৬ রান করেন তিনি ৩২ বলে। যুবরাজ তার হার না মানা ইনিংসটি সাজান ৪টি চার ও ৫টি ছক্কা দিয়ে। এছাড়া মিথুন মানহাস করেন ২০। দিল্লীর বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন শাহবাজ নাদিম ও অশোক দিন্দা। এ জন্য নাদিমের খরচ হয় ৩৯ রান। দিন্দা দেন ৪২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০১৩ ঘ.