২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ের কাছে ব্যাঙ্গালোরের হার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম খেলায় রান তাড়া করতে গিয়ে ব্যাঙ্গালোরের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৬২ রানে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাইক হাসির অপরাজিত অর্ধশতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে চেন্নাই। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কখনোই পাল্লা দিয়ে রান তাড়া করতে পারেনি ব্যাঙ্গালোর। দলের পক্ষে এবি ডি ভিলিয়ার্স ৬৪ ও বিরাট কোহলি ৩৫ রান করেন। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। ভিলিয়ার্সের ৪৪ বলের ইনিংসে চার রয়েছে ৫টি ও ছক্কা ২টি। চেন্নাইয়ের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন সুরাজ রনদিব ও অ্যালবি মর্কেল। এ জন্য রনদিবের খরচ হয় ২৪ রান। মর্কেল দেন ৩৪। এর আগে চেন্নাইয়ের ইনিংসের উদ্বোধন করে শেষ পর্যন্ত ৮৩ রানে অপরাজিত থাকেন হাসি। তিনি তার ৫৬ বলের ইনিংসটি সাজান ১১টি চার ও ১টি ছক্কা দিয়ে। এছাড়া মুরালি বিজয় ৩১, সুরেশ রায়না ২৯ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২২ রান করেন। ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে জোহান ভ্যান ডার ওয়াথ ২ উইকেট নেন ৪৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০১১ ঘ.