ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফররত বাংলাদেশ 'এ' দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন জহুরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস ও ফরহাদ রেজা।
একদিনের সিরিজে খেলার জন্য তাদের দলে নেয়া হয়েছে। তারা ১৫ এপ্রিল দক্ষিণ আফ্রিকা রওয়ানা দেবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
আর দেশে ফিরে আসবেন মেহরাব হোসেন (ছোট), কামরুল ইসলাম রাব্বি ও সাকলায়েন সজীব।
দুটো চার দিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে দক্ষিণ অফ্রিকা সফরে গেছে বাংলাদেশ 'এ' দল।
১৯ এপ্রিল হবে প্রথম একদিনের ম্যাচ। ২১ এপ্রিল দ্বিতীয়, ২৩ এপ্রিল তৃতীয়, ২৭ এপ্রিল চতুর্থ ও ২৯ এপ্রিল পঞ্চম খেলাটি হবে।
বাংলাদেশ 'এ' দলের দেশে ফেরার কথা ৩০ এপ্রিল।
দল: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক (সহ-অধিনায়ক), শামসুর রহমান, নাজিম উদ্দিন, জহুরুল ইসলাম, নাসির হোসেন, নাঈম ইসলাম, সগির হোসেন (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, সৈয়দ রাসেল, ফরহাদ রেজা, নূর হোসেন ও মোহাম্মদ ইলিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১১১ ঘ.
bdnews24