ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক দ্যুলিপ মেন্ডিস।
৫ সদেস্যর নির্বাচক কমিটির অন্য সদস্যরা হলেন, ব্রেন্ডন কুরুপ্পু, ডন অনুরাসিরি, রঞ্জিত মাদুরাসিংহে ও চামিন্দা মেন্ডিস। এরা প্রত্যেকেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন।
বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে শ্রীলঙ্কার হারের পর অরবিন্দ ডি সিলভার নেতৃত্বাধীন নির্বাচক কমিটির পদত্যাগের পর এই কমিটি ঘোষণা করা হল।
নতুন কমিটির প্রথম চ্যালেঞ্জ হল ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দল ও নেতৃত্ব ঠিক করা। একই সঙ্গে ইংল্যান্ড সফরের জন্য 'এ' দলও ঘোষণা করতে হবে তাদের।
শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান ডি সিলভা জানান, বোর্ডে অন্তবর্তীকালীন কমিটি দায়িত্ব পালন করবে বলে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী তাকে নিশ্চয়তা দিয়েছেন। তবে ঠিক কতদিন ওই কমিটি দায়িত্ব পালন করবে সে ব্যাপারে কিছু বলেন নি তিনি।
ডি সিলভা বলেন, "আমাকে বোর্ডের অর্
bdnews24