২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেই হেরে গেল বাংলাদেশ 'এ'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে তিনদিনেই হেরে গেছে বাংলাদেশ 'এ' দল। একদিন হাতে রেখে ২৭২ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে তিনদিনেই হেরে গেছে বাংলাদেশ 'এ' দল। একদিন হাতে রেখে ২৭২ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা 'এ' দল। তৃতীয় দিন ভ্যান জিলের হার না মানা শতরানের সুবাদে স্বাগতিকরা ৬ উইকেটে ৩১২ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এর আগে প্রথম দিন ৭ উইকেটে ৩০১ রান তোলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৫৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে স্বাগতিকরা এগিয়ে থাকে ১৪৫ রানে। ৩ উইকেটে ১০৫ রান নিয়ে তৃতীয় দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা 'এ' ৫৩ রান যোগ করতেই হারায় আরো ২ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে জিল ও হেইনো কুন ১৫০ রানের জুটি গড়লে ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ইনিংসেও তিন শ' ছাড়ানো স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা 'এ'। দলীয় ৩০৮ রানে কুনকে (৮৯) বিদায় করেন রবিউল ইসলাম। ৪ রান পরেই জিল শতরান (১০১) তোলে নিলে ৩১২ রানে ইনিংস ঘোষণা করেন স্বাগতিক দলের অধিনায়ক জ্যাক রুডলফ। সব মিলিয়ে ৪৫৭ রানে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা 'এ'। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৫ বলে ১৮৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ 'এ'। একেবারে শুরু থেকেই চলতে থাকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। ৬ নম্বর ব্যাটসম্যান নাদীফ চৌধুরীই একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭০ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে আট নম্বর ব্যাটসম্যান নাসির হোসেন ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্রেগ আলেক্সান্ডার ৫ উইকেট নেন ৩৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/ ২২৪০ ঘ.