২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের কাছে কোচির হার

আইপিএলের নতুন দল কোচি টাস্কার্স কেরালা হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। শনিবার তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের কাছে হারে ৬ উইকেটে। তখনো খেলার বাকি ছিল ৮ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের নতুন দল কোচি টাস্কার্স কেরালা হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। শনিবার তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের কাছে হারে ৬ উইকেটে। তখনো হাতে ছিল ৮ বল। কোচির নেহেরু স্টেডিয়ামে শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে কোচি ৫ উইকেটে ১৬১ রান করে। রান তাড়া করতে গিয়ে ১৮ ওভার ৪ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১৬২ রানে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ৫৪ রানের হার না মানা একটি ইনিংস খেলেন। তার ৪০ বলের ইনিংসে চার রয়েছে মাত্র ১টি। তবে ছক্কা রয়েছে ৫টি। তখন অন্য প্রান্তে আসাদ পাঠান অপরাজিত ছিলেন ১২ রানে। তবে শুরুটা অবশ্য ভালো হয়নি ব্যাঙ্গালোরের। মাত্র ১ রান করে বিদায় নেন তিলকারতে