২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প রানের পুঁজি গড়লো ডেকান

টসে হেরে ব্যাট করতে নামাই কাল হলো ডেকান চার্জার্স অধিনায়ক কুমার সাঙ্গাকারার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরের দ্বিতীয় খেলায় শনিবার শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ১৩৮ রান করেছে তার তারকাকচিত দল ডেকান চার্জার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টসে হেরে ব্যাট করতে নামাই কাল হলো ডেকান চার্জার্স অধিনায়ক কুমার সাঙ্গাকারার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরের দ্বিতীয় খেলায় শনিবার শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ১৩৮ রান করেছে তার তারকাকচিত দল ডেকান চার্জার্স। ডেকানের পক্ষে শিখর ধাওয়ান ২৪, ইয়াঙ্ক জাজ্ঞি ২৫, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২৬ ও রাভি তেজা ২৮ রান করেন। অমিত সিং ও সিদ্ধার্ত ত্রিভেদী ৩ টি করে উইকেট লাভ করেন। অধিনায়ক শেন ওয়ার্নের স্পিনে সাজঘরে ফেরেন দুই ডেকান ব্যাটসম্যান। উল্লেখ্য, রাজস্থান ২০০৮ ও ডেকান ২০০৯ সালের আইপিএল চ্যাম্পিয়ন। রাজস্থান রয়্যালস: রাহুল দ্রাবিড়, রস টেলর, জোহান বোথা, শেন ওয়ার্ন (অধিনায়ক), অমিত সিং, জ্যাকব ওরাম, অভিষেক রাওট, অমিত পাওনিকার, অশোক মেনারিয়া, সিদ্ধার্ত ত্রিবেদি ও স্টুয়ার্ট বিনি। ডেকান চার্জার্স: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), ভারাট চিপলি, জেপি ডুমিনি, শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, ডেল স্টেইন, প্রজ্ঞান ওঝা, অমিত মিশ্র, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, রাভি তেজা ও ইশাঙ্ক জাজ্ঞি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৭১৭ ঘ.