২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি একাদশ-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার

বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচটি হবে ৯ এপ্রিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৩ এপ্রিল। শেষেরটি হবে দিন-রাতের। সিরিজের তিন ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিসিবি একাদশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের মাঝসারির ব্যাটসম্যান রকিবুল হাসান। বিসিবি একাদশ: রকিবুল হাসান (অধিনায়ক), মাইশুকুর রহমান, রনি তালুকদার, মোহাম্মদ মিথুন, ফরহাদ হোসেন, অলক কাপালী, মার্শাল আইউব, শুভগত হোম চৌধুরী, মাহমুদুল হাসান, সাব্বির রহমান, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, মাহবুবুল আলম ও শুভাশীষ রায়। অস্ট্রেলিয়া: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ-অধিনায়ক), জ্যাভিয়ার ডোয়ার্টি, কালাম ফার্গুসন, ব্র্যাড হ্যাডিন (উইকেটরক্ষক), জন হ্যাস্টিংস, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, টিম পেইন, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, স্টিভেন স্মিথ ও ক্যামেরন হোয়াইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১২ ঘ.