২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঙ্গুলির চোখে ধোনিই সেরা

সৌরভ গাঙ্গুলির চোখে ধোনি সর্বকালের সেরা ভারতীয় অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌরভ গাঙ্গুলির চোখে ধোনি সর্বকালের সেরা ভারতীয় অধিনায়ক। মিড-ডে পত্রিকাকে ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি বলেন, "তিন ধরনের ক্রিকেট ফরম্যাটে ধোনির অধিনায়কত্বের রেকর্ড সেই কথাই বলছে।" ২০০৩ বিশ্বকাপে ভারতকে ফাইনাল পর্যন্ত তুলেছিলেন সৌরভ। কিন্তু সেই বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের তিক্ত স্বাদ ২০১১ বিশ্বকাপের ফাইনালে আর চাখতে রাজি ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। দলের সমূহ বিপর্যয়ে বুক চিতিয়ে খেলেছেন ৯১ রানের ইনিংস, ছয় মেরে দলকে জিতিয়েছেন। আগের দিনই শচীন টেন্ডুলকার বলেছিলেন তার দেখা অধিনায়ক ধোনি। এবার তার সঙ্গে গলা মেলালেন সৌরভ। ধোনি বন্দনায় মেতে উঠা সৌরভ বলেছেন, যা তিনি পারেন নি তাই করেছেন ঝাড়খন্ডের অবিসংবাদিত যুবরাজ। সৌরভ বলেন, "এটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের দেশের সেরা অধিনায়ক সে। তার রেকর্ডই সে কথা বলছে। তার অধীনে ভারত, টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ ঘরে তুলেছে। ভারত হয়েছে বিশ্বের নাম্বার এক টেস্ট দল। সেই আমাদের সেরা অধিনায়ক।" অস্ট্রেলিয়াকে শেষ আটের লড়াইয়ে পেছনে ফেলার পরই সৌরভ নিশ্চিত হয়ে গিয়েছিলেন, ভারতই চ্যাম্পিয়ন হবে। কারণ ২০০৩ এর ফাইনালে অস্ট্রেলিয়া নামক সমীকরণের জটিল অঙ্কে আটকা পড়েছিল তার দল। "অস্ট্রেলিয়াকে যেদিন তারা হারালো, আমি নিশ্চিত হয়ে গেলাম বিশ্বকাপটা আমাদের ঘরেই উঠছে। অনেকে ভেবেছিল শ্রীলঙ্কার কথা, কিন্তু শেষ পর্যন্ত জয়ী দলটার নাম হলো ভারত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১৩৮ ঘ.