২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রেরণা ছিল গত আসরের বিপর্যয়: শচীন

২০০৭ বিশ্বকাপে ভারতের বিদায় হয়েছিল গ্র"প পর্বে। আর তারাই কিনা ২০১১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ২০০৭ এর ত্বরিত বিদায়ের ফলেই নাকি ২০১১ বিশ্বকাপ ট্রফি এখন ভারতীয়দের হাতের মুঠোয়, বলেছেন শচীন টেন্ডুলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৭ বিশ্বকাপে ভারতের বিদায় হয়েছিল গ্র"প পর্বে। আর তারাই কিনা ২০১১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ২০০৭ এর ত্বরিত বিদায়ের ফলেই নাকি ২০১১ বিশ্বকাপ ট্রফি এখন ভারতীয়দের হাতের মুঠোয়, বলেছেন শচীন টেন্ডুলকার। মিড-ডে পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে টেন্ডুলকার স্মরণ করেছেন ২০০৭ বিশ্বকাপের সেই বিপর্যয়ের কথা। উদ্বোধনী খেলায় তাদের বলে-কয়ে হারিয়েছিল বাংলাদেশ। পরে বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল 'ফেভারিট' ভারতকে। সেই বিদায় তাতিয়ে দিয়েছিল টেন্ডুলকারকে। তার জানা ছিল পরবর্তী বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি হলো ভারত। আর ফাইনাল হবে তার জন্মস্থান মুম্বাইতে। তাই অধরা বিশ্বকাপের স্বপ্ন বোনা শুরু করেন তিনি। "ওয়াংখেড়ের জয়ে (বিশ্বকাপ ফাইনালে) আমার স্বপ্ন পূরণ হয়েছে যার শুরুটা ছিল ২০০৭ এর বিদায়ের পর পর। আমি জানতাম পরবর্তী বিশ্বকাপের একটা অংশ হচ্ছে মুম্বাই, যেখানে ফাইনাল হবে। এটা সেই জায়গা যেখানে আমি দু'হাতে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম।" ২০০৭ বিশ্বকাপ ছিল তার ক্রিকেট জীবনের অন্ধকারতম অধ্যায়। ভেঙ্গে পড়েছিলেন তিনি। কিন্তু পরিবার ও বন্ধু-বান্ধব তাকে আশা জুগিয়েছিল। পরবর্তী বিশ্বকাপ ভারতে হবে এই বিষয়টিও তাকে উদ্দীপ্ত করেছিল। অবশেষে ষষ্ঠবারের চেষ্টায় বিশ্বকাপ ধরা দিল এবং সেটি মুম্বাইয়ে। টেন্ডুলকারের স্বপ্ন হলো সত্যিই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১২৪ ঘ.