ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেড় মাসের মাঠের লড়াই শেষে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভিরের ব্যাটিংয়ের ওপর ভর করে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা ৬ উইকেটে। তখনো হাতে ছিল ১০ বল।
এবার নিয়ে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে নিয়ে গেল। এর আগে বিশ্বকাপ জেতে তারা ১৯৮৩ সালে লর্ডসে। আর টানা দু'বার রানার্স-আপ হলো শ্রীলঙ্কা। গতবার চূড়ান্ত খেলায় তারা হার মানে অস্ট্রেলিয়ার কাছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় রান তাড়া করতে গিয়ে ৪৮ ওভার ২ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ২৭৫ টপকে ২৭৭ রানে পৌঁছে যায় ভারত।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহেলা জয়াবর্ধনের অপরাজিত শতকের সুবাদে ৬ উইকেটে ২৭৪ রান করে শ্রীলঙ্কা।
রান তাড়া করতে গিয়ে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। পালার দ্বিতীয় বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন বীরেন্দর শেবাগ। রানের খাতা খোলারই সুযোগ পাননি তিনি। স্কোরবোর্ডেও তখন কোনো রান জমা হয়নি।
দলীয় ৩১ রানের মাথায় শচীন টেন্ডুলকার সাজঘরের পথ ধরলে একেবারে খাদে পড়ে যায় ভারত। অফ-স্ট্যাম্পের বাইরের বল স্টিয়ার করার চেষ্টা করেন শচীন। কিন্তু পারেননি। বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে। ১৪ বলে ১৮ রান করেন তিনি, ২টি চারের সাহায্যে।
এ অবস্থায় হাল ধরেন গৌতম গম্ভির ও বিরাট কোহলি। দলের সঙ্গে ৮৩ রান যোগ করে তারা খাদ থেকে শুধু টেনেই তোলেননি, সুসংহত করেন দলের অবস্থাও। সেই সঙ্গে খেলার জন্য পরের দিকের ব্যাটসম্যানদের পথও সুগম করে দেন তারা। ১১৪ রানের মাথায় তিলকারতে
bdnews24