ঢাকা, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যদি শক্তির কথা বলতে হয়, ভারত ও শ্রীলঙ্কা কোনো দলই কারো চেয়ে কম না। কিন্তু আমার বাজি ভারতের পক্ষে। ভারতই এবার শিরোপা জিতবে বলে আমার বিশ্বাস।
আসলে ফাইনাল ম্যাচে যে কোনো দলই জিততে পারে। তবে এবারের ফাইনালটা হচ্ছে ভারতের মাটিতে। পরিচিত মাঠের সঙ্গে গ্যালারি ভর্তি দর্শকের সমর্থন থাকবে তাদের জন্য।
আরো কিছু ক্ষেত্রে ভারত এগিয়ে থাকবে। তাদের লম্বা ব্যাটিং লাইন আপে সাতজান নির্ভরযোগ্য ব্যাটসম্যান রয়েছেন। এদের প্রত্যেকেই নিয়মিত রানও পাচ্ছেন।
তাছাড়া সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দুর্দান্ত স্পিন আক্রমণের বিপক্ষে অসাধারণ ব্যাট করে জিতেছে ভারত। এ কারণে শনিবার তাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।
অন্যদিকে শ্রীলঙ্কার মূল ভরসা চারজন ব্যাটসম্যান। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে
bdnews24