ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়ের তীব্র আকাক্সক্ষাই নকআউট পর্বে ভারতকে দারুণ খেলতে সাহায্য করেছে বলে জানান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে ফাইনালের আগে দলের উপর কোনো বাড়তি চাপ নেই বলেও মনে করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ও সেমিফাইনালে দারুণ খেলতে থাকা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার ধোনি বলেন, আমরা আগামীকালের ম্যাচটিকে ফাইনাল হিসেবে ভাবছি না। সব ম্যাচই আমরা চ্যালেঞ্জ হিসেবে নেই এবং সব ম্যাচের গুরুত্ব আমাদের কাছে একই।
তিনি আরো বলেন, এটা ঠিক যে বিশ্বকাপের ফাইনাল মানে অনেক বড় কিছু। তবে আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। পাকিস্তানের বিপক্ষে মোহালিতে আমরা যে চাপে ছিলাম ফাইনালে সেই চাপ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১০ ঘ.
bdnews24