২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েংখেড়েতে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ভারতের টেলিভিশন চ্যানেলগুলের ওপর শুক্রবার নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ভারতের টেলিভিশন চ্যানেলগুলের ওপর শুক্রবার নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে শনিবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির দেয়া সাংবাদিক পরিচয়পত্রের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়। তাদের পরিচয়পত্রও বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। ফলে চ্যানেলগুলোর সাংবাদিকরা মাঠেও প্রবেশ করতে পারবে না। মোহালিতে ভারত-পাকিস্তান সেমিফাইনালেও একই সিদ্ধান্ত নিয়েছিলো আইসিসি। পরে ভারতের তথ্য ও স