২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড কুইজ বিজয়ীর অপেক্ষায় প্রোটন সাগা

বিশ্বকাপের সঙ্গে সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজ প্রতিযোগিতারও চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। ফলে প্রতিযোগীদের উত্তেজনাও এখন চরমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 09:13 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের সঙ্গে সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজ প্রতিযোগিতারও চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। ফলে প্রতিযোগীদের উত্তেজনাও এখন চরমে। প্রতিদিনের আকর্ষণীয় পুরস্কার ছাড়াও এ প্রতিযোগিতার গ্র্যান্ড বাম্পার প্রাইজ প্রোটন সাগা (মাল্টিামোড ট্রান্সপোর্টের সৌজন্যে) জিতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রোতিযোগীরা। ৩০ মার্চের কুইজে প্রথম পুরস্কার হিসেবে এডিএনের সৌজন্যে ল্যাপটপ ও সিটিসেলের সৌজন্যে জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন মেডিকেলের ছাত্রী নুসরাত ফেরদৌস। বিজয়ের এই খবরে নুসরাত এতোটাই আনন্দিত যে, ফোন পেয়েই চিৎকার করে মাকে জানিয়ে দেন, "মা, আমি ল্যাপটপ পেয়েছি।" দ্বিতীয় পুরস্কার হিসেবে বেলাজিও রেস্তোরাঁয় চার জনের ডিনার জিতেছেন এআইইউবির ছাত্রী নাহিদ তাবাসসুম। নাহিদ জানান, বন্ধুদের কছে এই প্রতিযোগিতার কথা জানতে পেরে তিনি চোখ রেখেছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। কুইজে অংশ নিয়ে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসলেন নাহিদ। ৩০ মার্চের তৃতীয় পুরস্কার হিসেবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন টেলিকম প্রকৌশলী মাহমুদুর রহমান। একেবারে শেষ দিকে এসে এই কুইজে অংশ নিতে শুরু করেন মাহমুদ। গত ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়ানোর দিন থেকেই শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। মাল্টিমোড ট্রান্সপোর্ট, সিটিসেল, এডিএন, দ্য এইট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লেকশোর, স্টেক হাউজ, ওয়েস্টিন, বেলাজিও, জিএমজি, গ্যালাক্সি ট্রাভেলস ও নান্দোজের মতো বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে। আর এ প্রতিযোগিতার প্রচারে সহযোগিতা দিয়েছে ইয়েলো, ক্যাটস আই ও ডোরস। এই গ্র্যান্ড কুইজের সর্বশেষ প্রশ্নটি দেওয়া হবে ২ এপ্রিল দুপুর ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ পোর্টাল http://cricket.bdnews24.com এ। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠাবেন তিনিই পাবেন পুরস্কার। ফাইনাল ম্যাচের প্রথম পুরস্কার হিসেবে থাকছে এডিএনের সৌজন্যে একটি ল্যাপটপ ও সিটিসেলের সৌজন্যে জুম আল্ট্রা মোডেম। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে মাল্টিমোড ট্রান্সপোর্টের সৌজন্যে একটি এম প্যাড ও সিটিসেলের সৌজন্যে জুম আল্ট্রা মোডেম। তৃতীয় পুরস্কার এমজিএইচের সৌজন্যে নান্দোসে খাওয়ার ডিসকাউন্ট ভাউচার। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে দুটি এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি জুম আল্ট্রা মোডেম থাকছে এ ম্যাচের জন্য। আর পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করেছেন তার জন্য থকছে বাম্পার প্রাইজ। এ প্রতিযোগিতার প্রথম বাম্পার প্রাইজ একটি ব্র্যান্ড নিউ প্রোটন সাগা। দ্বিতীয় পুরস্কার জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক বিমান টিকেট এবং তৃতীয় পুরস্কার গ্যালাক্সি ট্র্যাভেলসের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট। http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জেকে/০১৫৮ ঘ.