ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন বিশ্বকাপে দারুণ খেলা উপহার দেয়ায় দল নিয়ে তিনি গর্বিত। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হওয়ায় দেশে উষ্ণ সংবর্ধনার প্রত্যাশা তার।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ২৯ হারে হেরে বিদায় নেয় পাকিস্তান। এ দিন ব্যাটিং, বোলিং ও বিশেষ করে ফিল্ডিংয়ে নিজেদের মানের খুব একটা কাছে যেতে পারে নি দলটি। প্রতিবার ঘুরে দাঁড়ানোর মুহূর্তে পথ হারিয়েছে তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং নিয়ে দুর্বলতার কথাই বেশি বলেছেন আফ্রিদি। দলে অনেক তারকা ব্যাটসম্যান থাকলেও সময় মতো জ্বলে উঠতে পারেন নি তারা। সর্বোচ্চ ৪৪ রান আসে উদ্বোধনী জুটিতে।
"পুরো টুর্নামেন্টে আমরা জুটি গড়ে তোলতে ব্যর্থতার পরিচয় দিয়েছি। ভারতের বিপক্ষেও জুটি গড়তে না পারার মাসুল দিতে হয়েছে। এছাড়া আমরা ভুল সময়ে বেশ কিছু বাজে শটও খেলেছি।"
পাকিস্তানের সা
bdnews24