২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামসহজ ম্যাচ কঠিন করে জিতেছে শ্রীলঙ্কা

শ্রীলংকার সামনে ২১৮ রানের টার্গেট নিতান্তই মামুলি। তা টপকে শ্রীলঙ্কা ফাইনাল নিশ্চিত করেছে ঠিকই, তবে একে মোটেও সহজ জয় বলা যাবে না। সহজ ম্যাচ কঠিন করে জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

শ্রীলংকার সামনে ২১৮ রানের টার্গেট নিতান্তই মামুলি। তা টপকে শ্রীলঙ্কা ফাইনাল নিশ্চিত করেছে ঠিকই, তবে একে মোটেও সহজ জয় বলা যাবে না। সহজ ম্যাচ কঠিন করে জিতেছে তারা। নিউজিল্যান্ড যে টার্গেট দিয়েছিল তা উড়িয়ে দিয়েই জেতার ক্ষমতা শ্রীলঙ্কার আছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তাদের সেই ক্ষমতার প্রকাশ আমরা দেখেছি। তারপরও প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। এটা বড় প্রাপ্তিই বটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইশর কিছু বেশি রান করে জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। তাই মঙ্গলবারের এ ম্যাচে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই ধরে নিয়েছিলাম। কারণ নিউজিল্যান্ডের বোলিং বিভাগ একেবারে দুর্বল না। বিশেষ করে ড্যানিয়েল ভেট্টোরির মতো একজন বোলার যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। মাহেলা জয়বর্ধনেকে দ্রুত ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ওপর কিছুটা হলেও ছড়ি ঘুরিয়েছেন ভেট্টোরি। এই ম্যাচে ১০ ওভারে ৩৬ রান দিয়ে ওই একটি উইকেটই তিনি পেয়েছেন। আর টিম সুথি ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়কে বিলম্বিত করেছেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও শুরুটা ভালোই করেছিলেন। তারা ১৬০ রান তুলেছিলেন মাত্র ২ উইকেট হারিয়ে। কিন্তু এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তাই সহজ ম্যাচটাও কঠিন হয়ে উঠেছিল তাদের জন্য। তিলকারতে