ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামছে নিউজিল্যান্ড। ওই ম্যাচে তিন স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
তিনি বলেন, "উইকেটের কারণে হয়তো আমারা তিন স্পিনার খেলাব। তবে এটাও জানি স্বভাবজাত ভাবেই শ্রীলঙ্কা স্পিন ভালো খেলে।"
দক্ষিণ এশিয়ার বাইরে একমাত্র দল হিসেবে বিশ্বাকাপের সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড।
সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দল সেমিফাইনাল খেলতে পারায় তিনি খুশি কিনা এমন প্রশ্নের জবাবে ভেট্টোরি বলেন, "বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারলে যে কেউই খুশি হবে।"
এই নিয়ে ষষ্ঠবারের মত সেমিতে খেলছে নিউজিল্যান্ড। তবে এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি তারা।
এই প্রসঙ্গে ভেট্টোরিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সবাই আমাদের রেকর্ড নিয়ে আলাপ করতে চায়। কিন্তু একটি ছোট দেশের জন্য এটাও কিন্তু অনেক বড় অর্জন। আমরা জানি আমরা কি করতে চাই। তাই লোকের কথা নিয়ে খুব একটা ভাবছি না।"
সেমিতে পৌঁছে নিউজিল্যান্ড নিজেদের প্রমাণ করেছে। যদিও গ্র"প পর্যায়ে বড় দলগুলোর মধ্যে শুধুমাত্র পাকিস্তানকে হারাতে পেরেছিলো তারা। আর অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার কাছে বাজে ভাবে হেরে যায়।
গ্র"প এ'র চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো নিউজিল্যান্ড। তবে গ্র"প বি'র শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা সেমিফাইনালে পা রাখে। কোয়ার্টার ফাইনালের ওই খেলায় খুব কম লোকই নিউজিল্যান্ডের পক্ষে বাজি ধরেছিলো।
ওই জয় নিয়ে আর ভাবতে চান না ভেট্টোরি। বলেন, "দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ওই জয় থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে। জানি জয়টা দারুণ ছিলো। তবে এখন সেমিফাইনালের প্রতি আমাদের সমস্ত মনযোগ দেয়া প্রয়োজন।"
প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রশংসা করে ভেট্টোরি বলেন, "নিজেদের মাটিতে শ্রীলঙ্কা ভয়ঙ্কর দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা খেলার কোনো বিকল্প নেই।"
জয়ের জন্য কিছুটা ভাগ্যেরও সহায়তা চান ভেট্টোরি। আশা করছেন দলের দুজন বোলার বা ব্যাটসম্যান ভালো খেলবে ও ম্যাচ বের করে আনবে। যেমনি ভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেসি রাইডার ও জ্যাকব ওরাম ভালো খেলেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২১৩৮ ঘ.
bdnews24