২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে শ্রীলঙ্কা

বিশ্বকাপ ফাইনালকে এশিয়ান ফাইনাল বানাতে চান শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নিউজিল্যান্ডের রস টেলর চান আরেকটি অঘটন। এ দুই সমীকরণ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে লড়াইয়ের প্রতিশ্র"তি দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফাইনালকে এশিয়ান ফাইনাল বানাতে চান শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নিউজিল্যান্ডের রস টেলর চান আরেকটি অঘটন। এ দুই সমীকরণ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে লড়াইয়ের প্রতিশ্র"তি দিচ্ছে। কলম্বোয় মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে খেলবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এর আগে মোট ৭৩ বার খেলেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৫ খেলায় জিতেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার জয় ৩৩ খেলায়। টাই হয় ১ খেলা। ফল আসেনি ৪ খেলায়। সব মিলিয়ে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও বিশ্বকাপে এগিয়ে শ্রীলঙ্কা। ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা উপমহাদেশেও ছড়ি ঘুরিয়েছে নিউজিল্যান্ডর বিপক্ষে। জয় পরাজয়ের হিসেবে এখানে ১৬-৫। সা