ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের ফাইনাল যতো এগিয়ে আসছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিদিনের কুইজে প্রতিযোগীর সংখ্যাও ততোই বাড়ছে।
২৬ মার্চের কুইজে সঠিক উত্তর দিয়ে তিনটি পুরস্কার জিতে নিয়েছেন অজয় মিত্র, মুক্তাদির হোসাইন ও কামরুজ্জামান।
চট্টগ্রামের একটি গার্মেন্ট কারখানার কর্মকর্তা অজয় মিত্র প্রথম পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন লো বেলাজিওর সৌজন্যে চারজনের ডিনার।
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুক্তাদির হোসাইন দ্বিতীয় পুরস্কার হিসাবে পাচ্ছেন এডিএনের সৌজন্যে প্রিন্টার এবং সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম।
আর তৃতীয় পুরস্কার হিসেবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন টেলিটকের কর্মী মো. কামরুজ্জামান।
তৃতীয় পুরস্কার জয়ের খবর শুনে কামরুজ্জামানকে খানিকটা ব্যথিত বলেই মনে হলো।
"আগে জানলে আরো কয়েকটা এসএমএস পাঠাতাম। তাহলে হয়তো প্রথম বা দ্বিতীয় পুরস্কারটা হাতছাড়া হতো না।"
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24