ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি চার দিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে দক্ষিণ অফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার সফরের জন্য 'এ' দল ঘোষণা করে। এতে আশরাফুল ছাড়াও জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম, শাহাদাৎ হোসেন, রবিউল ইসলাম ও সৈয়দ রাসেল জায়গা পেয়েছেন।
একদিনের ক্রিকেটের জন্য শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, ডলার মাহমুদ, মোহাম্মদ ইলিযাস, ফরহাদ রেজা ও নাদিফ চৌধুরীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
বাংলাদেশ দল ৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। ৭ এপ্রিল প্রথম চারদিনের ও ১৩ এপ্রিল দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে।
১৯ এপ্রিল খেলবে প্রথম একদিনের ম্যাচ। ২১ এপ্রিল দ্বিতীয়, ২৩ এপ্রিল তৃতীয়, ২৭ এপ্রিল চতুর্থ ও ২৯ এপ্রিল পঞ্চম একদিনের ম্যাচ খেলবে।
৩০ এপ্রিল আশরাফুল বাহিনীর দেশে ফেরার কথা রয়েছে।
দল: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক (সহ-অধিনায়ক), শামসুর রহমান, নাজিম উদ্দিন, মেহরাব হোসেন (ছোট), নাসির হোসেন, নাঈম ইসলাম, সগির হোসেন (উইকেটরক্ষক), শাহাদাৎ হোসেন, রবিউল ইসলাম, সৈয়দ রাসেল, কামরুল ইসলাম রাব্বি, নুর হোসেন ও সাকলায়েন সজীব।
একদিনের ম্যাচের স্ট্যান্ডবাই: শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, ডলার মাহমুদ, মোহাম্মদ ইলিযাস, ফরহাদ রেজা ও নাদিফ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৪ ঘ.
bdnews24