ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উপমহাদেশের দুই দলকে দেখা যেতে পারে। আর এটাই চাইছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা বলেন, "বিশ্বকাপ ফাইনালকে এশিয়ার দুই দলের ফাইনালে পরিণত করার সুযোগ শ্রীলঙ্কার হাতে আছে। যদি আমরা ঠিকঠাক মত খেলতে পারি তবে উপমহাদেশের দুই দলই ফাইনাল খেলবে।"
২৯ মার্চের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে এবারই প্রথম ফাইনালে খেলবে এশিয়ার দুই দেশ। ৩০ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। ২ এপ্রিল মুম্বাইয়ে বিশ্বকাপের চূড়ান্ত খেলা হবে।
১৯৯২ সালের বিশ্বকাপ থেকে উপমহাদেশের একটি দল ফাইনালে খেলছে।
নিজের দল নিয়ে উচ্ছ্বসিত সাঙ্গাকারা বলেন, "বিশ্ব দেখেছে আমরা কতটা ভালো দল এবং আমরা কতটা ভালো ক্রিকেট খেলি।"
মুত্তিয়া মুরালিধরনকে কেন্দ্র করেই শ্রীলঙ্কার স্পিন আক্রমণ সাজানো হয়েছে। এক দিনের ক্রিকেটকে বিদায় জানানোর আগে মুরালি তার শেষ বিশ্বকাপ খেলছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন স্পিনার খেলানোর জন্য পেসার নুয়ান কুলাসেকারাকে খেলায়নি শ্রীলঙ্কা। এই সিদ্ধান্ত দলের পক্ষে গেছে।
সাঙ্গাকারা বলেন, "তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত সফল হয়েছে। সব বোলাররাই ভালো বল করেছে ও উইকেট পেয়েছে। আমরা শেষ মুহূর্তে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। উইকেট শুষ্ক ছিলো। তাই সিদ্ধান্ত নেয়া সহজ হয়েছে।"
দল শক্তি সামর্থ্য বিশ্লেষণ করতে গিয়ে সাঙ্গাকারা বলেন, "স্পিনই আমাদের মূল শক্তি। তবে পিছিয়ে নেই পেস আক্রমণও। গত দুই বছরে লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, দিলহারা ফার্নান্দোর মত পেসারদের পেয়েছি আমরা। আমরা আমাদের বোলিং আক্রমণে ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি। এটাই আমাদের জয়ী করেছে।"
একই সঙ্গে দলের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট সাঙ্গাকারা। দলের প্রথম চার ব্যাটসম্যানের সবাই অন্তত একটি করে শতক পেয়েছেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও তিলকারতে
bdnews24