২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই: স্ট্রাউস

ইংল্যান্ডের বর্তমান দলটির বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই। এমনটাই মনে করেন দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বর্তমান দলটির বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই। এমনটাই মনে করেন দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে শনিবার শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্ট্রাউস বলেন, "একদিনের ক্রিকেটে ভালো খেলার মত যথেষ্ট ভালো দল এখন আর আমরা নই। অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ ও বিশ্বকাপে আমরা খুবই খারাপ খেলেছি। আমরা চেষ্টা করেছি। কয়েকটি খেলায় ভালো লড়াইও করেছি, যা সত্যিই দারুণ। তবে বিশ্বকাপ জেতার মত যোগ্যতা এই দলের আসলেই নেই।" তিনি আরো বলেন, "আমি দলের খেলোয়াড়দের প্রতি সম্মান রেখেই বলছি, তারা প্রত্যেকেই নিজেদের উজাড় করে খেলেছে। তবে খুব ভালো একটি দলের বিপক্ষে জেতার ক্ষমতা এই দলের নেই। অনেকেই ক্লান্তির কথা বলবে। তবে এটা কোনো কারণ হতে পারে না। আসলে উপমহাদেশের উইকেটে কি দিন কি রাত কোনো সময়ই দল ভালো খেলতে পারেনি।" সেমিফাইনালে পৌঁছে যাওয়া দলগুলোর সঙ্গে নিজের দলের পার্থক্য করতে গিয়ে স্ট্রাউস বলেন, "প্রতিযোগিতায় যে দলগুলো ভালো করেছে তাদের প্রত্যেকেরই বোলিং আক্রমণে বৈচিত্র আছে। আমাদের তা নেই। তাদের ব্যাটসম্যনরা ধারাবাহিকভাবে শতক পাচ্ছে। আমরা যেটা পারিনি। আমাদের সামনে এখন একটাই উপায়। তা হচ্ছে আবার নতুন করে শুরু করা ও ভালো দল হিসেবে ফিরে আসা।" উইকেট নিয়েও কোনো অভিযোগ নেই ইংল্যান্ড অধিনায়কের। তিনি বলেন, "এই মাঠে বেশির ভাগ সময় আগে ব্যাট করা দল জেতে। আমরা টস জেতার পর ভেবেছিলাম এটা দারুণ হয়েছে। কারণ এই উইকেটে ২৭০ থেকে ২৮০ রান করতে পারলেই লড়াই করা যাবে। কিন্তু আমরা তা করতে পারি নি। আর এর কৃতিত্ব পুরোটাই শ্রীলঙ্কার বোলারদের।" তিনি আরো বলেন, "আমরা ব্যাট হাতে চার-ছক্কা মরতে পারিনি। ফলে স্কোর বোর্ডে খুব বেশি রান জড়ো হয়নি। তবে ভেবেছিলাম যদি দ্রুত শ্রীলঙ্কার দু-তিনটি উইকেট তুলে নিতে পারি তবে হয়তো তাদের চাপে ফেলতে পারবো। কারণ প্রতিযোগিতার এই পর্যায়ে চাপ একটি বড় বিষয়। তবে আমাদের দুর্ভাগ্য যে এটা তিলকারতে