ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্বের উত্তেজনার আঁচ লেগেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজেও। প্রশ্ন কখন সাইটে উঠবে তা ফোন করে জানতে চাইছেন প্রতিযোগীরা।
২৩ মার্চের কুইজের ঠিক উত্তর সবচেয়ে বেশিবার এসএমএস করে প্রথম পুরস্কারটি জিতেছেন তড়িৎ প্রকৌশলের ছাত্র নাফিউল ইসলাম। তিনি পাচ্ছেন এডিএন'র সৌজন্যে একটি ল্যাপটপ কম্পিউটার এবং সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম।
ইসলামী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ফোন করে জানতে চেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রিকেট সাইটে কখন দিনের প্রশ্ন প্রকাশ হবে। পরে আবার ফোন করেছেন কুইজের ফল কখন প্রকাশ হবে তা জানতে।
এদিনের দ্বিতীয় পুরস্কারটি পেয়েছেন মো. রেজাউল। একটি টেলিযোগযোগ প্রতিষ্ঠানে কর্মরত রেজাউল পুরস্কার হিসাবে রাতের খাবার খাবেন দ্য ৮ রেস্টুরেন্টে। তার সঙ্গে নিয়ে যেতে পারবেন তিনজনকে।
তারও খুব ইচ্ছা ছিলো প্রথম পুরস্কারটা জেতার। তিনি বলেন, প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি বোধহয় খাওয়া-ঘুম বন্ধ রেখে গতকাল বিকাল ৪টা থেকে আজ ভোর ৪টা পর্যন্ত এসএমএস করে গেছেন।
"আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না প্রথম পুরস্কারটা জিততে।"
তৃতীয় পুরস্কার হিসাবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডমে পাচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এস এম মাসুদ রানা।
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24